আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৩, ১৮:০৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৯:১৭

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ।’ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ১টায় বরিশাল সার্কিট হাউজে পৌঁছান। এরপর বেলা ৩টায় বঙ্গবন্ধু উদ্যানের জনসভা মঞ্চে আসেন তিনি। নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান। এ সময় ছোট বোন শেখ রেহানাও প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

প্রধানমন্ত্রীকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান নেতাকর্মীরা

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হবে। আধুনিক বিজ্ঞান-প্রযুক্তি শিখবে, দক্ষ জনশক্তি হবে। স্মার্ট দক্ষ জনশক্তি হিসেবে তাদের গড়ে তুলবো। আমাদের সরকার ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট সরকার হবে। আমাদের কৃষি যান্ত্রিকীকরণ হবে। আমাদের অর্থনীতি স্মার্ট অর্থনীতি হবে। স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে।’

তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘আমাদের ছাত্রছাত্রীদের বলবো, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। শিক্ষিত জাতি ছাড়া কোনও দেশ উন্নতি করতে পারে না, এ কথা মাথায় রাখতে হবে।’

মঞ্চে শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু ও জাহাঙ্গীর কবির নানক, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, নৌকা প্রতীকের প্রার্থী ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও অন্যরা।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের