সড়কে প্রাণ গেলো সাংবাদিকের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মোহাম্মদ ইমরান হোসেন (৩০) নামে এক সাংবাদিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, মোটরসাইকেলে দ্রুতগামী চাঁদের গাড়ির ধাক্কায় তিনি নিহত হন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজার হাট মধুবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন দৈনিক আমাদের সময় পত্রিকায় রাঙ্গুনিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সিকদারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।

মো. আরিফুল ইসলাম নামে রাঙ্গুনিয়ার অপর এক সাংবাদিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে একটি কাঠবোঝাই চাঁদের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন নিহত হন। তিনি ওই মোটরসাইকেলের আরোহী ছিলেন।’

ওসি বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক