প্রধানমন্ত্রীর আগমন, কালকিনিতে উৎসবের আমেজ

মাদারীপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৩, ১৫:২৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৫:২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদারীপুর জেলার কালকিনিতে আসছেন। এই প্রথম তিনি কালকিনিতে আসছেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে যেন উৎসব বইছে পুরো কালকিনি জুড়ে। ব্যানার-ফেস্টুনসহ বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে জনসভাস্থল, সড়ক-পথঘাট। দলীয় নেতাকর্মী-সমর্থকদের মধ্যে বইছে উৎসবের আমেজ। তারা দলে দলে আসছেন সভাস্থলে।

সরেজমিনে দেখা গেছে, শনিবার সকাল থেকেই সমাবেশস্থলে বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মী ও সমর্থকরা। নৌকার স্লোগান নিয়ে মিছিল আসতে দেখা যাচ্ছে।

মিছিল নিয়ে আসা কর্মী-সমর্থকরা জানান, শনিবার বিকালে প্রধানমন্ত্রী কালকিনির জনসমাবেশে ভাষণ দেবেন। আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে সমাবেশে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম কালকিনি আসছেন। আমরা খুবই আনন্দিত। অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীকে দেখতে সমাবেশে আসছেন।

সুরুজ মিয়া নামে স্থানীয় এক যুবক  বলেন, ‘আজ প্রধানমন্ত্রী আসবেন আমাদের এলাকায়। আজ কোনও কাজ নেই। সব বন্ধ রেখে সমাবেশে চলে এসেছি। আমরা খুবই আনন্দিত। পুরো কালকিনিতে উৎসবের আমেজ বইছে। আমরা এলাকায় উন্নয়ন চাই।’

জোনায়েদ আহমেদ নামে নামে একজন বলেন, ‘আমরা খুব আনন্দিত বঙ্গবন্ধু-কন্যা আমাদের এলাকায় আসছেন। তিনি এই প্রথম এখানে আসবেন, তাই তাকে দেখতে এসেছি।’

সকাল থেকে কালকিনি উপজেলা সদরে অবস্থান করে দেখা গেছে, কিছুক্ষণ পরপরই মিছিল নিয়ে অসংখ্য লোকজন সমাবেশে যাচ্ছেন। হলুদ ক্যাপ পরিহিত দলীয় নেতাকর্মী-সমর্থকদের ঢল নেমেছে কালকিনিতে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন। মাদারীপুর-৩ আসন কালকিনিতে নৌকা প্রতীকে নির্বাচন করছেন ড. আবদুস সোবহান মিয়া গোপাল। তিনি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এই আসনের বর্তমান সংসদ সদস্য। অন্যদিকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে মাঠে রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম