ফেনীতে পুলিশ প্রহরায় চেয়ারম্যান প্রার্থীদের মনোয়নপত্র গ্রহণ

ফেনী প্রতিনিধি
০২ মার্চ ২০১৬, ২০:৪৩আপডেট : ০২ মার্চ ২০১৬, ২০:৪৩

ফেনী দুর্বৃত্তদের বাধা ও হামলার কারণে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ৭টিতে চেয়ারম্যান প্রার্থীর মনোয়নপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এজন্য বুধবার পুলিশ প্রহরায় ফেনী জেলা প্রশাসক কার্যালয় বিশেষ ব্যবস্থায় মনোয়নপত্র গ্রহণ করা হয়।
মঙ্গলবার বিকালে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই এই দুই উপজেলায় ৭টি ইউপিতে বিএনপিসহ স্বতন্ত্র পার্থীদের মনোয়নপত্র ক্রয়ে ও জমা প্রদানে বাধা ও প্রার্থীদের ওপর হামলার অভিযোগ উঠে ।
জেলা প্রশাসক কার্যালয় বিশেষভাবে দায়িত্ব প্রাপ্ত সহকারী নির্বাচন কর্মকর্তা মোহম্মদ মোহসিন জানান, কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
মঙ্গলবার বিকালে জেলার পরশুরাম ও ফুলগাজীর বিএনপি সমর্থিত ৭ চেয়ারম্যান প্রার্থীর মনোয়নপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী জেলার পরশুরাম উপজেলার ৩টি ও ফুলগাজী উপজেলার ৪টি ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা মঙ্গলবার বিকালে মনোনয়নপত্র দাখিল করতে গেলে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সন্ত্রাসীরা তাদেরকে মারধর করে মনোনয়নপত্রগুলো ছিনিয়ে নিয়ে যায়।
পরশুরাম উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মির্জা নগর ইউনিয়ন জামাল উদ্দিন চৌধুরী, চিথলিয়া ইউনিয়ন আবদুর রউফ, বক্স মাহমুদ ইউনিয়ন ইব্রাহিম খলিল মনি ও ফুলগাজী সদরের আবুল হোসেন, দরবারপুর ইউনিয়ন আক্তারুজ্জামান আজীম ও আনন্দপুর ইউনিয়ন ফখরুল আলম স্বপন, মুন্সির হাটের আবদুল হালিম বাবুকে মারধর করে এ মনোনয়নপত্রসহ সব কাগজপত্র ছিনিয়ে নেয়। তাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাড়িয়ে দেয়।
বুধবার দুপুরে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বহিরাগত দুই শতাধিক ক্যাডারকে অবস্থান করতে দেখা গেলে দুপুরে ঘটনাস্থলের আশেপাশে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব দেখে বহিরাগতরা চলে যায়। এ সময় ফুলগাজী ও পরশুরাম উপজেলা চেয়ারম্যান ও মেম্বার পদে মনোয়নপত্র বিশেষ ব্যবস্থায় মনোয়নপত্র গ্রহণ করা হয়।
/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক