নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৪, ১৮:৫০আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৮:৫০

কুমিল্লা-৬ সদর আসনের তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। সোমবার (১ ডিসেম্বর) কুমিল্লা-৬ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল এই শোকজ করেন। ভাতার কার্ড আটকে রেখে নৌকায় ভোট দিতে বাধ্য করার অভিযোগে এই শোকজ করা হয়।

অভিযুক্ত তিন চেয়ারম্যান হলেন– আমড়াতলী ইউনিয়নের কাজী মো. মোজাম্মেল হক, পাঁচথুবীর হাসান রাফি রাজু এবং জগন্নাথপুরের মামুনুর রশিদ মামুন।

কুমিল্লা-৬ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে উল্লেখ করা হয়, ‘কুমিল্লা-৬ সদর আসনের ঈগল প্রতীকের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা অভিযোগ করেন, আপনারা বিভিন্ন ভাতার কার্ড আটকে রেখে নৌকায় ভোট দেওয়ার হুমকি দিয়েছেন। নৌকায় ভোট দেওয়ার পর কার্ড ফেরত দেবেন বলে জানিয়েছেন। যা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়ে আপনাদের বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না, সে জন্য উপযুক্ত প্রমাণসহ ২জানুয়ারি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কুমিল্লায় হাজিরের নির্দেশ দেওয়া হলো।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম