শৃঙ্খলাবিরোধী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: জিএম কাদের

রংপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৪, ২২:৪৪আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ২২:৫১

রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘জাতীয় পার্টির যেসব প্রার্থী গণমাধ্যমে বক্তব্য দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করছেন, তারা মূলত প্রচার পাওয়ার জন্য, নিজেকে ফোকাস করার জন্য তা করছেন। যেসব প্রার্থী এভাবে উদ্দেশ্যমূলক এবং দলের শৃঙ্খলাবিরোধী পদত্যাগের ঘোষণা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার রাতে রংপুরের সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রার্থিতা প্রত্যাহার করা প্রার্থীদের উদ্দেশে এ সময় জিএম কাদের আরও বলেন, ‘কয়েকজন আর্থিক সংকটের কারণে নির্বাচন থেকে সরে যাচ্ছেন, সেটা ঠিক আছে। আমরা সেভাবে আর্থিক দিক দিয়ে সেভাবে সহায়তা করতে পারছি না। তার মানে এই নয়, প্রেসের সামনে নিজেকে জাহির করে নানান অজুহাত দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করবেন। সেটি আমরা বরদাশত করবো না।’

তিনি বলেন, ‘দেশের কোনও কোনও জায়গায় আমাদের প্রার্থীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ব্যাপারে আমরা সরকারকে বলেছি, সরকার ব্যবস্থা নিচ্ছে। সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তবে সরকার যদি সেটি না করে, তাহলে নির্বাচন যারা বয়কট করে আন্দোলন করছেন তারা বলবেন, নির্বাচন ঠিক হয়নি। তাহলে সরকারের নৈতিক পরাজয় হবে। তবে এটি সরকার করবে না বলে আমি বিশ্বাস করি।

‘নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে। এটি বন্ধ করা যায় না। আমরা নির্বাচনে শেষ পর্যন্ত থাকতে চাই। সংসদে গিয়ে দেশ ও জনগণের কথা বলতে চাই। সরকার এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে তাদের আন্তরিকতা দেখাচ্ছে। শেষ পর্যন্ত কী হয়, তা দেখা যাবে।’

নির্বাচনি এলাকায় গণসংযোগে ব্যাপক সাড়া পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় পার্টি ছাড়াও অন্য দলের মানুষও আমাকে ভোট দেবে। আমি রংপুরের সন্তান। আমাকে এ অঞ্চলের মানুষ ভীষণ ভালোবাসেন। তারা আমাকে বিপুল ভোটে জয়ী করবেন।’

এ সময় মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাপা নেতা আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান