পিটার হাসকে হুমকি দেওয়া মুজিব চেয়ারম্যানের বিরুদ্ধে ভোটে আতঙ্ক ছড়ানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ জানুয়ারি ২০২৪, ২০:১৮আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ২০:১৮

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে হুমকিদাতা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী নির্বাচনের মাঠে আতঙ্ক ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমানের কোনও এজেন্টকে তিনি ভোট কেন্দ্রে ঢুকতে দেবেন না বলে হুমকি দিচ্ছেন বলে জানা গেছে।

বুধবার (৪ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাঁশখালী আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের সমর্থক আওয়াল হোসেন।

এ সময় আওয়াল বলেন, ‘নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী দেশি অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহারের মাধ্যমে সাধারণ জনগণকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছেন। গত ৩০ ডিসেম্বর বিকালে পুঁইছড়ি ইউনিয়নের সালমা বাজার এলাকায় বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের মিছিল নিয়ে যাওয়ার সময় ঈগল প্রতীকের নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করেন। এ ছাড়াও গত ২ জানুয়ারি ছনুয়ায় প্রকাশ্যে এমপি মোস্তাফিজুর রহমানের পক্ষে মঞ্চে বসে শত শত লোকের সামনে ভোটকেন্দ্রে অন্যপ্রার্থীর কোনও এজেন্ট থাকতে দেওয়া হবে না বলে হুমকি দেন। অন্য প্রার্থীদের উদ্দেশ করে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তব্যের এক পর্যায়ে মুজিবুল হক চৌধুরী বলেন, “এজেন্ট দিতে দেবো না, ৫ তারিখের পর বুঝবেন মুজিব চেয়ারম্যান কী জিনিস।” তার এমন বক্তব্যর পর বিভিন্ন প্রার্থীর এজেন্টরা কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন।’

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও মুজিব চেয়ারম্যান পুরো বাঁশখালীতে ভোটের মাঠে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছেন। মুজিব চেয়ারম্যান একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বহু মামলা আছে। সম্প্রতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে। নানা কারণে বিতর্কিত এই ব্যক্তিকে নিয়ে প্রশাসনও বিব্রত। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভোটের মাঠে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পাশাপাশি সরকার যে সুষ্ঠু ভোটের চেষ্টা করছে তা বাধাগ্রস্ত হতে পারে।’

এ সময় উপস্থিত ছিলেন– চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের নির্বাচনের প্রধান সমন্বয়কারী আবদুর রাজ্জাক ও  প্রস্তাবকারী রাহুল দাশ নয়ন।

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম