প্রকাশ্যে টাকা বিতরণ, নৌকার প্রার্থী আনোয়ার খানকে শোকজ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৪, ১৮:৩৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৮:৩৩

নির্বাচনি মাঠে প্রকাশ্যে টাকা বিতরণের অভিযোগে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নৌকার প্রার্থী ড. আনোয়ার খানকে শোকজ করা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) লক্ষ্মীপুরের নির্বাচনি অনুসন্ধান কমিটি ও নোয়াখারী জেলার সিনিয়র সহকারী জজ পলাশ বর্ধন স্বাক্ষরিত নোটিশে শোকজের বিষয়টি জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, লক্ষ্মীপুর-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচনি আচরণ বিধিমালা অমান্য করে কতিপয় ব্যক্তির মাঝে নগদ টাকা বিতরণ করেন। নগদ টাকা বিতরণ করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হচ্ছে মর্মে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপজেলা নিরার্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মৌখিকভাবে অভিযোগ করেন।
সেই সঙ্গে টাকা বিতরণের ভিডিও ক্লিপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনি অনুসন্ধান কমিটির বরাবরে দাখিল করেন। আপনার এমন কাজ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর ৩ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এ অবস্থায় আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না, সেজন্য শনিবার (০৬ জানুয়ারি) সকাল ১০টার মধ্যে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

/এএম/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের