স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে নিয়ে অশালীন মন্তব্য, নৌকার প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ

পিরোজপুর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৪, ২২:৪৫আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২২:৪৫

পিরোজপুর-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজের এক নারী কর্মীকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন নৌকার প্রার্থীর স্ত্রী। এ ঘটনায় নৌকার প্রার্থী জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী তাসমিমা হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

তাসমিমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানিয়ে ৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন এই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান পিরোজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ কে এম মহিউদ্দিন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। 

এর আগে গত ২২ ডিসেম্বর আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী তাসমিমা হোসেন ভান্ডারিয়ার গৌরিপুরে নৌকা প্রতীকের নির্বাচনি সভায় স্বতন্ত্র প্রার্থীর নারী কর্মীকে নিয়ে অশালীন মন্তব্য করেন। এ ঘটনায় ওই নারী গত ৩০ ডিসেম্বর নির্বাচন কমিশন ও নির্বাচনি অনুসন্ধান কমিটিসহ সংশ্লিষ্ট দফতরে তথ্য-প্রমাণসহ লিখিত অভিযোগ করেন।

নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান কেকে এম মহিউদ্দিন বলেন, তাসমিমা হোসেনকে তার বিরুদ্ধে পাওয়া অভিযোগের বিষয়ে ব্যক্তিগত অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত বক্তব্য দাখিলের জন্য বললেও কোনও বক্তব্য দেননি। তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করেছি আমরা।

 

/এমএএ/এএম/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম