গায়ে ধুলো লাগায় কিশোরকে ছুরিকাঘাত!

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ মার্চ ২০১৬, ১৪:৫৮আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৪:৫৮

সিরাজগঞ্জে কিশোরকে ছুরিকাঘাত সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাই-সাইকেল চালিয়ে যাওয়ার সময় গায়ে ধুলো লাগায় এক কিশোরকে ছুরিকাঘাত করেছে এক আওয়ামী লীগ নেতার ছেলে। বুধবার সন্ধ্যায় উপজেলার শ্যামলীপাড়া পুকুরচালা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত কিশোর কামরুল হাসান অন্তর (১৩) একই মহল্লার শহীদুল ইসলাম মিলনের ছেলে। সে উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের ৭ম শ্রেণির ছাত্র। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের বাবা জানান, তার ছেলে বুধবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে সাইকেলে করে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আলমগীর হোসেনের শরীরে ধুলো লাগে।এতে আলমগীর ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে বেধড়ক মারপিট ও পরে ছুরিকাঘাত করে। আলমগীর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আহসান আলী সরকারের ছেলে। তাকে উদ্ধার করে প্রথমে উল্লাপাড়ায়, পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ বলেন, কিশোরটির কপালে ধারালো অস্ত্রের আঘাতের স্থানে ৬টি সেলাই দেওয়া হয়েছে। অল্পের জন্য তার চোখটি বেঁচে গেছে।
উল্লাপাড়া থানার ওসি কওশিক আহম্মেদ বৃহস্পতিবার জানান, এ ঘটনায় ছেলের বাবা বাদী হয়ে মামলা করেছেন।
পৌর মেয়র নজরুল ইসলাম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এর আগেও দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আওয়ামী লীগ নেতা আহসান আলীর ছেলে আলমগীর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে।

এবিষয়ে অভিযুক্ত ব্যক্তির বাবা ও উল্লাপাড়া পৌর আ’লীগর সভাপতি আহসান আলী বলেন, ঘটনাটি নিজেদের মধ্যে। তাই তা মিমাংশার চেষ্টা চলছে। অভিযুক্ত আলমগীর বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছু না। 

/জেবি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি