মিয়ানমার থেকে পাচারকালে আইস-ইয়াবার চালানসহ আটক ২

টেকনাফ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৪, ২১:৩২আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ২১:৩২

মিয়ানমার থেকে কক্সবাজারে পাচারকালে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ৫৮ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার পৃথক এই অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, মিয়ানমার থেকে অবৈধভাবে ক্রিস্টাল মেথ পাচার হয়ে আসার খবর পায় র‌্যাব। বুধবার বিকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান শুরু করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে খাইরুল বশর (৩২) নামে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করে। ধাওয়া করে খাইরুলকে আটক করেন র‌্যাব সদস্যরা। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ কোটি টাকা মূল্যের দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। আটক খাইরুল বশর জাদিমুরা এলাকার নজির আহমদের ছেলে।

অপরদিকে, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের ক্যাম্প-৮/ই-এ’তে অভিযান চালিয়ে ৫৮ হাজার ইয়াবাসহ আবদুল আমিন (৩০) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাকে ইয়াবা বেচাকেনার সময় আটক করা হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে টেকনাফ ও উখিয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 

 

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম