চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেলো এক ব্যক্তির

যশোর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৪, ২০:২২আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ২০:২২

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে শেখ মারুফ হোসেন (৬৭) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে যশোরের নওয়াপাড়া রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেসে উঠতে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।

নওয়াপাড়া স্টেশনের সহকারী মাস্টার অনুপ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ মারুফ হোসেন খুলনার টুটপাড়া এলাকার শেখ গোলাম হোসেনের ছেলে। তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় অবস্থিত সিডল টেক্সটাইল মিলের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।

নওয়াপাড়া রেলস্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৪টা ২৪ মিনিটে নওয়াপাড়া স্টেশনে পৌঁছায়। তিন মিনিট বিরতি দিয়ে বিকাল ৪টা ২৭ মিনিটে ট্রেনটি খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে। ট্রেনটি চলা শুরু করলে শেখ মারুফ হোসেন ভ্যান থেকে নেমে দৌড়ে উঠতে যান। বগির হাতল ধরতে গিয়ে তিনি ছিটকে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে যান। এ সময় ট্রেনের চাপায় তিনি ঘটনাস্থলে মারা যান।

রেলওয়ে পুলিশের যশোর ক্যাম্পের এসআই শহিদুল ইসলাম বলেন, ‘নওয়াপাড়া রেলস্টেশনে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে ট্রেনের চাপায় এক ব্যক্তি মারা গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম