অটোরিকশাচালককে বিবস্ত্র করা সেই এসআইকে প্রত্যাহার

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৪, ১৮:৪৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৮:৪৬

টাঙ্গাইলের ভূঞাপুরে সিএনজি অটোরিকশায় পর্দা না থাকায় চালককে বিবস্ত্র করায় অভিযুক্ত সেই পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।

জানা গেছে, গত ১৬ জানুয়ারি রাতে টহল দেওয়ার জন্য আনা সিএনজির একপাশে পর্দা না থাকায় ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসিবুল হাসান চালকের জামাকাপড় খুলে অর্ধনগ্ন অবস্থায় বাসস্ট্যান্ড এলাকায় দাঁড় করিয়ে রাখেন। পরে ঘটনাটি শ্রমিক সংগঠনে জানালে অন্যান্য চালকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন। পরে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার। এরপরই শুক্রবার তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘পুলিশ সুপারের নির্দেশে এসআই হাসিবুল হাসানকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। তিনি দুপুরেই থানা ত্যাগ করেছেন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম