দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৪, ১০:২৬আপডেট : ০৭ মে ২০২৪, ১৪:৪১

দক্ষিণ আফ্রিকায় নির্মাণাধীন একটি পাঁচ তলা ভবন ধসে ৩ জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে আরও কমপক্ষে ৫৩ জন। তাদের উদ্ধারে অভিযান চলছে। সোমবার (৬ মে) যখন ভবনটি ধসে পড়ে তখন সেখানে ৭৫ নির্মাণ শ্রমিকের একটি দল উপস্থিত ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

ওয়েস্টার্ন কেপ টাউনের পূর্ব উপকূলীয় জর্জ শহরে স্থানীয় সময় সোমবার বিকেলে ভয়াবহ এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কাউন্সিলর থেরেসা জেই জানিয়েছেন, হঠাৎ  করে একটি আওয়াজ পান। আর তারপরেই পুরো ভবনটি ধসে পড়ে, একেবারে মাটিতে মিশে যায়। চারিদিকে ধুলো উড়তে থাকে।

মঙ্গলবার এক বিবৃতিতে শহরের পৌরসভা কর্তৃপক্ষ বলেছে,ধ্বংসস্তূপের ভেতর থেকে ২২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জীবিতদের সন্ধানে কেপ টাউন থেকে ৪৫০ কিলোমিটার পূর্বের শহরটিতে উদ্ধার কর্মী, পুলিশ ও লোকজনকে ছুটে আসতে দেখা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ওয়েস্টার্ন কেপ প্রিমিয়ার অ্যালান উইন্ড বলেছেন, ঘটনার সময় ঘটনাস্থলে নির্মাণকারী শ্রমিকদের ৭৫ সদস্যের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। আটকে পড়া কয়েকজনের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন কর্মকর্তারা। উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ভারী উত্তোলন সরঞ্জাম এবং স্নিফার কুকুর আনা হয়েছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম