কুমিল্লার ৪ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৪, ১৬:৪৩আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৬:৪৩

কুমিল্লার হোমনায় বিভিন্ন অনিয়মে চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরে এ অভিযান চালানো হয়।

সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মো. রাহিদুজ্জামান সূর্য।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘যোগ্যতাসম্পন্ন টেকনিশিয়ান ছাড়াই এক্সরে ল্যাব পরিচালনা করায় খিদমা ডায়াগনস্টিক সেন্টারকে বিশ হাজার টাকা, হোমনা মডার্ন হসপিটালকে এক লাখ টাকা, স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকায় নিরাপদ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে দশ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় সেন্ট্রাল হাসপাতালকে বিশ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। ত্রুটিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা, অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট রাখা, যোগ্যতাসম্পন্ন টেকনিশিয়ান ব্যতীত এক্সরে ল্যাব পরিচালনার অপরাধে এই চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম