প্রাইভেটকার-সিএনজি অটোরিকশা সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৪, ১৮:৪৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৮:৫৮

নেত্রকোনায় প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ছয় জন।

শুক্রবার বিকাল ৩টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঝাউসী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত পুলিশ সদস্য আব্দুল হাকিম (৪০) ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা ছিলেন। তিনি নেত্রকোনার বারহাট্টা ফকিরের বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। নিহত আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

আহতদের প্রথমে নেত্রকোনা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউশী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান