তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করলেন বান্দরবানের ডিসি

বান্দরবান প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৪, ১৮:০৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৮:২৭

বান্দরবানের নাক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) শাহ মোজাহিদ উদ্দিন। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে তিনি সীমান্ত এলাকায় পৌঁছান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, মিয়ানমার সীমান্তে আমরা কিছুটা বিশৃঙ্খলার কথা শুনতে পাচ্ছি। এ নিয়ে বান্দরবান জেলায় কোনও সমস্যা হচ্ছে কিনা তা দেখতে আজ সীমান্তে এসেছি। এসে যা দেখেছি তাতে মনে হচ্ছে, এখনও পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে। আমাদের বিজিবি, পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা প্রশাসন সতর্ক অবস্থায় আছে। এখনও আমরা কোথাও কোনও ঝুঁকি দেখছি না। মনে করছি, এ সমস্যা আমরা সুন্দরভাবে মোকাবিলা করতে পারবো।’

তিনি বলেন, ‘সামনেই এসএসসি পরীক্ষা রয়েছে। এ জন্য আমরা বিদ্যালয়গুলোও পরিদর্শন করেছি। যদি কোনও সমস্যা হয় তখন আমরা এসব বিদ্যালয়ের কেন্দ্র সরিয়ে নেওয়া হতে পারে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন– বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়াসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা।

উল্লেখ্য, সপ্তাহ ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘেঁষে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং সে দেশের জান্তা সরকারের মধ্যে সংঘাতে ওপারে কামানের গোলা নিক্ষেপের পাশাপাশি বিমান থেকে গোলা বর্ষণ করা হয়। সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে মিয়ানমার অংশে কয়েক দিনে অর্ধশতাধিক মর্টারশেলের প্রকট শব্দে ৪৭ ও ৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরের এলাকা কেঁপে উঠেছে। আর এতে আতঙ্কিত হচ্ছেন সীমান্তবাসী। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানান স্থানীয়রা।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম