হত্যাকারীর মৃত্যুদণ্ড চেয়ে তুষির জন্য কাঁদলেন সহপাঠী-শিক্ষকরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৫ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৬

সিরাজগঞ্জের তাড়াশে স্কুলছাত্রী পারমিতা সরকার তুষি এবং তার বাবা-মায়ের হত্যায় অভিযুক্ত রাজিব ভৌমিকের মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছেন সহপাঠী ও শিক্ষকরা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী এবং উপস্থিত লোকজন তুষির কথা স্মরণ করে কাঁদলেন।

শনিবার রাতে ঘাতকের হাতে বাবা-মাসহ হত্যাকাণ্ডের শিকার হয় তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তুষি।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট থেকে মানববন্ধনটি প্রায় কোয়ার্টার কিলোমিটার দীর্ঘ হয়। মানববন্ধনে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী, সব শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকরা ঘাতক রাজিব ভৌমিকের মৃত্যুদণ্ড চেয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন প্রদর্শন করে প্রতিবাদ করেন।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য দেওয়ার সময় তুষির হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি দ্রুত বিচার শেষে ঘাতক রাজিব ভৌমিকের ফাঁসি দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন– তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, আফরোজা খাতুন, রনজু খাতুন, আনিছুর রহমান, শিক্ষার্থী অর্পিতা সূত্রধর, কাকন ঘোষ, জয়িতা ঘোষ, মাহি প্রমুখ।

প্রসঙ্গত, সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তাড়াশ পৌর শহরের বারোয়ারি বটতলা এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষির (১৫) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে স্বজনরা দুই দিন যাবৎ তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে ঘরের তালা ভেঙে তাদের গলাকাটা মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় গ্রেফতার নিহত বিকাশ সরকারের ভাগনে রাজিব ভৌমিক পুলিশের কাছে তিন জনকে হত্যার কথা স্বীকার করে।

/এমএএ/
সম্পর্কিত
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
সত্যিই কি এরশাদ শিকদার মাগুর মাছকে মানুষ খাওয়াতেন, রহস্যময় বাড়িটিতে কতজন ছিলেন স্ত্রী?
রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম