বগুড়ায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় আটক ১৯

বগুড়া প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৫

বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে। সদর থানা পুলিশ শুক্রবার বিভিন্ন কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন জানান, মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারসহ নানাভাবে অসদুপায় অবলম্বন করায় বিভিন্ন কেন্দ্র থেকে ১৯ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা রেকর্ডের পর আটকদের নাম ও পরিচয় বলা সম্ভব হবে।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, জেলায় অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মোট ৩৭টি কেন্দ্রে মোট ৩২ হাজার ১৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৩ হাজার ৫৬৫ জন। অনুপস্থিত আট হাজার ৬১৪ জন। বহিষ্কার হয়েছেন ২৬ জন। এ ছাড়া ডিজিটাল ডিভাইস, মোবাইল ফোন ব্যবহারসহ বিভিন্ন অপরাধে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কক্ষ পরিদর্শকের হাতে আটক হয়েছেন। গোয়েন্দা বিভাগ তাদের জিজ্ঞাসাবাদ করছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ইউনূস সরকার বাতিল করলেও প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ দেবে সরকার 
‘প্রাথমিকের ১৪৩৮৪ জন শিক্ষকের কেউ বাদ পড়বে না’  
সহকারী শিক্ষক নিয়োগচূড়ান্ত সুপারিশ পেয়েও অপেক্ষায় ১৪ হাজার প্রার্থী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম