নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ মার্চ ২০১৬, ১৮:২৮আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৮:৪১

হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্র নিহত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টায় উপজেলার বলাইখা এলাকা ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ব্যবসায়ী আজগর আলীর(৪০) গ্রামের বাড়ি  রংপুর জেলার মিঠাপুর থানার সাতগিরি এলাকায়। তিনি দীর্ঘ দিন ধরে উপজেলার গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকার সজীব মিয়ার বাড়িতে থেকে তৈরি পোশাকের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই  জানান, শুক্রবার বেলা ২টার দিকে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। মরদেহটিকে নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

/এনএস/ এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম