ফিলিং স্টেশনে গ্যাস দেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, একজনের মৃত্যু

ফেনী প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর দেবীপুর এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে অটোরিকশায় গ্যাস দেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অটোরিকশাচালক। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম সাইদুল ইসলাম (৩০)। তিনি ওই ফিলিং স্টেশনের কর্মচারী। তার বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধার মানিক গ্রামে।

এ ঘটনায় আহত অটোরিকশাচালক জাহিদ আলমকে (২৭) ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা জানান, সকালে অটোরিকশাটি ওই এলাকার প্রাইম সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য আসে। সকাল ৭টার দিকে অটোরিকশার সিলিন্ডারে গ্যাস দেওয়ার এক পর্যায়ে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় ফিলিং স্টেশনের কর্মচারী সাইদুল ইসলাম মারাত্মকভাবে ঝলসে যান। পাশে দাঁড়ানো অটোরিকশাচালক জাহিদও আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী