সোনাগাজী পৌর নির্বাচনে ১০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ফেনী প্রতিনিধি
০৫ মার্চ ২০১৬, ০৩:১২আপডেট : ০৫ মার্চ ২০১৬, ০৩:১৬

ফেনী ফেনীর সোনাগাজী পৌরসভার নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কাউন্সিলর পদে ৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১জন প্রার্থী  মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।তবে মেয়র পদে ৬ জন প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি।
আগামী ২০ মার্চ সোনাগাজী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ।
মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন-১নং ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন সেলিম, ২নং ওয়ার্ডে যুবলীগ নেতা নাছির উদ্দিন অপু, ৩নং ওয়ার্ডে এমদাদুল হক ভূঞা, ৪নং ওয়ার্ডে নিজাম উদ্দিন ও আবদুল হক সেলিম, ৬নং ওয়ার্ডে আবু তাহের, ৮নং ওয়ার্ডে আবুল বাশার ও নুরুল করিম সাইফুল এবং ৯নং ওয়ার্ডে হারুন ভূঞা এবং সংরক্ষিত ৪,৫,ও ৬নং ওয়ার্ডে দিল আফরোজ।
এদিকে, ৩নং ওয়ার্ডে ইমাম উদ্দিন ভূঞা ও ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে বিবিয়া খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে জামাল উদ্দিন সেন্টু,জাপা (এরশাদ) মনোনীত লাঙ্গল প্রতীকে মজিবুল হক মানিক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবু নাছের, নাছির উদ্দিন রিপন এবং শেখ সেলিমসহ ৬ জনের কেউ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ নিয়ে ৪২ জন প্রার্থী নির্বাচনী মাঠে থাকছেন। 

গত ১০ ফেব্রুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী ৫ মার্চ প্রতীক বরাদ্দ এবং ২০ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ১৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭ হাজার ১৮৭ জন এবং নারী ভোটার সংখ্যা ৭ হাজার ১০৩ জন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন,উৎসবমুখর পরিবেশে কয়েকজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। 

আরআই/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম