কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪১

সংবাদ সংগ্রহকালে কুষ্টিয়ার দৌলতপুরে বেসরকারি টিভি ‘চ্যানেল ২৪’-এর কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, ক্যামেরাপারসন এসআই সুমন এবং বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি বিদ্যুৎ খন্দকারের ওপর সন্ত্রাসী হামলা এবং ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ার মিরপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

মিরপুরের সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ডাকবাংলোর সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন- মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জোয়ারদার, আসাদুর রহমান বাবু, মিরপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মজিদ জোয়ারদার, মারফত আফ্রিদী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।

এ ছাড়ারও আরও উপস্থিত ছিলেন মিরপুর রিপোর্টার্স ইউনিটের সাবেক সাধারণত সম্পাদক আনোয়ার হোসেন নীশি, সাংবাদিক শামসুল হক।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে গেলে হামলার শিকার হন ওই সাংবাদিকরা। দুর্বৃত্তরা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধর করতে থাকে। ভাঙচুর করা হয় টেলিভিশনের ক্যামেরাও। একপর্যায়ে তাদের অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয় কয়েকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেন। খবর পেয়ে সেখানে যায় থানা পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতেই দৌলতপুর থানায় সাংবাদিক শরীফ বিশ্বাস বাদী হয়ে হামলায় জড়িত ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান