আগুনে ছাই মুন্সীগঞ্জ ধলাগাঁও বাজারের ৮টি দোকান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ মার্চ ২০১৬, ০৯:৩৫আপডেট : ০৫ মার্চ ২০১৬, ০৯:৩৫

মুন্সীগঞ্জে ৮টি দোকানে আগুন মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলাগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা। ব্যাটারি চার্জের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে।  ঘুমন্ত লোকজন ছুটে আসেন আগুন নেভাতে। পরে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় ভোর ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মন্টু বিশ্বাস জানান, ব্যাটারি চার্জের দোকান থেকে আগুনের সূত্রপাত। দোকানের লোকজন ব্যাটারি চার্জে বসিয়ে চলে যাওয়ার পর অতিরিক্ত চার্জ হয়ে আগুন লেগে যায়। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়লো মুন্সীগঞ্জের ৮টি দোকান পুরে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, মুদি, স্টেশনারি, সার-বীজ, খৈল ভূসি, ও ব্যাটারি চার্জের দোকান।
/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম