হাসপাতালের লিফটে কাজ করার সময় নিচে পড়ে একজনের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৯

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রক্ষণাবেক্ষণ কাজ করার সময় লিফট থেকে পড়ে মোহাম্মদ শিপন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাসপাতালের নতুন ভবনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই হাসপাতালে লিফট সার্ভিসিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। সকাল ১১টার দিকে ষষ্ঠতলায় লিফটে কাজ করার সময় অসাবধানতাবশত নিচ থেকে কেউ ডাউনবাটন চাপলে লিফট নিচের দিকে চলে যায়। এতে শিপন কিছুক্ষণ দরজায় ঝুলে থেকে ছিটকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে একই হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম জানান, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নতুন ভবনে লিফটের রক্ষণাবেক্ষণ কাজ করছিলেন তারা। এ সময় অসাবধানতায় নিচ থেকে কেউ লিফটের বাটন চাপলে এই দুর্ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম