ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে ৬ বছরের শিশু আটক

খুলনা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৫

খুলনার দৌলতপুরের নয়াবাটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে এক শিশুকে আটক করা হয়েছে। বুধবার সাদ নামে ছয় বছর বয়সী ওই শিশুকে আটক করা হয়।

খুলনা রেলওয়ে জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাথর নিক্ষেপকারী শিশু হওয়ায় তাকে এবং তার বাবা-মাকে বিশেষভাবে সতর্ক করা হয়। পরে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে শিশুটিকে বাবার জিম্মায় দেওয়া হয়। অভিযুক্ত শিশু হওয়ায় তার বাবার বিরুদ্ধে নন-এফআইআর প্রসিউকিশন দাখিলের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা ট্রেন খুলনার দৌলতপুর নয়াবাটি এলাকায় পৌঁছে। সে সময় পাথর ছুড়ে ট্রেনের জানালার একটি কাচ ভেঙে ফেলা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তৎপর হয়ে রেলওয়ে পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে ট্রেনে পাথর নিক্ষেপকারী শনাক্ত ও আটক হয়। আটক সাদ নয়াবাটি মোড় রেলওয়ে বস্তির বাবুল হোসেনের ছেলে।

/এমএএ/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক