সড়কে ডাকাতির সময় হামলায় ২ পুলিশ সদস্য আহত

গাজীপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০২৪, ১৪:১৪আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৪:১৪

গাজীপুরের শ্রীপুরে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ এবং এক ডাকাত সদস্য আহত হয়েছেন। রবিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর সড়কের সিংগারদিঘি (হাসিখালি ব্রিজ) এলাকায় এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- শ্রীপুর থানায় কনস্টেবল রুহুল আমিন (২৫), সেলিম (৩৫)। আহত ডাকাত সদস্য রুবেল মিয়া (২৭) শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ জানায়, সে আন্তজেলা ডাকাত দলের সদস্য।

আহতরা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত কবির বলেন, ‘রাত ২টার দিকে মাওনা-কালিয়াকৈর সড়কের সিংগারদিঘি এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছিল। সে সময় মাওনা ইউনিয়নে রাতের টহল ডিউটিতে থাকা শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলিমের নেতৃত্বে চার পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। ডাকাত সদস্যরা পুলিশের ওপর হামলা করে। হামলায় কনস্টেবল রুহুল আমিন ও সেলিম গুরুতর আহত হন। পরে ধাওয়া দিলে দৌড়ে পালানোর সময় পুলিশ ভ্যানের নিচে পড়ে ডাকাত সদস্য রুবেল পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পুলিশ তাকে আটক করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই পুলিশ ও ডাকাত সদস্যকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারাহ বিনতে ফারুক জানান, দুই পুলিশ সদস্য এবং অপর এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, আটক ডাকাত সদস্য রুবেল পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম