গাজীপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০২৪, ১৫:০৭আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৫:০৭

গাজীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইজাফফর আলী নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রবিবার (৩ মার্চ) রাতে মহানগরীর উত্তর ভুরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইজাফফর মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড এলাকায় অটোরিকশা ভাড়া দেওয়ার ব্যবসা করতেন।

আহত অবস্থায় ইসমাইল হোসেন ও আজাফফর আলী নামে দুজন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল করিম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে ভুরুলিয়ার নিজ বাড়ির সামনে বসেছিলেন আজাফফর আলী। এ সময় একই এলাকার রতন মিয়াসহ ১০-১২ জন যুবক তার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন আজাফফর আলী জানতে চান, “তোমরা কে?”  তখন রতনসহ তার সহযোগীরা উল্টো তাকে জিজ্ঞেস করে, “তুই কে?” এ নিয়ে রতন ও আজাফফর আলীর মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পাশ থেকে তার ভাতিজা ইসমাইল হোসেন বিষয়টি দেখে তার বাবা ইজাফফর আলীকে ডেকে নিয়ে আসেন। তখন দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলে রতন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজাফফরকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মজিবুর রহমান বলেন, ‘রতনসহ কয়েকজন যুবক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী ইজাফফর আলীকে কুপিয়ে হত্যা করেছে।’

ওসি বলেন, ‘নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম