বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ছাতনী গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করায় শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতে মঞ্জুর আলম (২২) নামে এক বখাটেকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, দুপচাঁচিয়া উপজেলার ছাতনী গ্রামের আলতাফ হোসেন ফকিরের ছেলে বখাটে মঞ্জুর আলম প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিল। অভিযোগ পেয়ে শনিবার সকালে এলাকাবাসীদের সহযোগিতায় মঞ্জুর আলমকে গ্রেফতার করা হয়। বিকালে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ পারভেজের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তিনি মঞ্জুর আলমকে এক মাসের কারাদন্ড দেন। দুপচাঁচিয়া থানার এসআই সেরাজুল ইসলাম জানান, সাজাপ্রাপ্তকে পরে জেল হাজতে পাঠানো হয়েছে।
/এমপি/








