সিএনজি’কে পিকআপের চাপা, প্রাণ গেলো অফিসগামী ২ যাত্রীর

নীলফামারী প্রতিনিধি
২০ মার্চ ২০২৪, ১৫:৪৬আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৫:৪৬

নীলফামারীতে সিএনজিচালিত অটোরিকশায় পিকআপের চাপায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, বুধবার (২০ মার্চ) সকালে জেলা শহরের জোড়দরগা মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর নিজপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আবু তাহের (৫২) এবং নওগাঁ জেলার খাশ নওগাঁ গ্রামের আসাদ আলী প্রামাণিকের ছেলে নূরে আলম সিদ্দিক (৩৬)। আবু তাহের জলঢাকা উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী। নূরে আলম নীলফামারী শহরের মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত ছিলেন। আহত অবস্থায় মো. সাহাবুদ্দিন নামে একজন নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে অফিস করার জন্য সৈয়দপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় নীলফামারী আসছিলেন হতাহতরা। পথে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি বলেন, ‘ঘাতক পিকআপটি শনাক্ত বা আটক করা যায়নি। এখন পর্যন্ত নিহতের স্বজনদের কোনও অভিযোগ আসেনি। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম