শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবে কলেজশিক্ষার্থীর মৃত্যু

শাবি প্রতিনিধি
২২ মার্চ ২০২৪, ১৬:৩৭আপডেট : ২২ মার্চ ২০২৪, ১৬:৩৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে পুকুরে ডুবে বহিরাগত এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত কিশোরের নাম অর্ণব তালুকদার৷ সে সিলেট শাহ খুররম ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ণব পুকুরে গোসল করতে নামার পর ডুব দিয়ে অনেকক্ষণ না উঠলে উপস্থিত লোকজন ডাকাডাকি শুরু করেন। পরে সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অর্ণব তালুকদার সিলেট নগরীর মদিনা মার্কেটের মোল্লাবাড়ি এলাকায় থাকেন বলে জানা গেছে। তার বাবার নাম কৃতিশ তালুকদার। তার বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘সাঁতার শেখার জন্য সে হয়তো পুকুরে এসেছিল। পুলিশ বিষয়টি তদন্ত করছে৷ পুকুরে গোসল না করার জন্য আমরা আগেই নির্দেশনা দিয়েছিলাম৷ পাশে নির্দেশনা ফলকও রয়েছে৷’

বহিরাগত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘পুকুরটির গভীরতা বেশি থাকায় যে-কারও জন্য বিপজ্জনক হতে পারে।’ তাই সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান প্রক্টর।

/এমএএ/
সম্পর্কিত
নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল নম্বর অনলাইনে ছড়িয়ে দেওয়ায় একজন আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম