প্লাস্টিক কারখানার গুদামে আগুন

রাজশাহী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৪, ২২:২৬আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ২২:২৬

রাজশাহীর বাঘায় আগুনে একটি প্লাস্টিকের কারখানার গুদামের মালামাল পুড়ে গেছে।  আগুন নেভাতে গিয়ে সাত জন আহত হয়েছেন। কাছাকাছি পুকুরে পানি থাকায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার তেপুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, তেপুকুরিয়া গ্রামে ইনছার আলীর আলিফ ট্রেডার্স নামে ৩৩ শতাংশ জমির ওপর প্লাস্টিকের কারখানা গড়ে তোলেন। কারখানার গুদামে ক্যারেট, বস্তা, কাগজ, ক্যারেটের কুচা, ক্যারেট ভাঙা মেশিনসহ প্রায় ১৫ কোটি টাকার মালামাল ছিল।

শুক্রবার বেলা ৩টার দিকে প্লাস্টিকের গুদামে আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। পরে বাঘা, চারঘাট, পুঠিয়া ও লালপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টার অভিযানে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভাতে গিয়ে আহতরা হলেন– গোডাউন মালিক মুনছার আলী (৩৫), ইনছার আলী (৫০), ইয়াজুল ইসলাম (৩৭), আয়ুব আলী (৩৪), রেজাউল করিম (৩৬), আমিরুল ইসলাম (১৯), সবুজ রানা (২২)। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ ঘটনার পর আলিফ ট্রেডার্সের মালিক ইনছার আলী আলী সংজ্ঞা হারিয়ে ফেলায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বাঘা উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ‘বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত তিন ঘণ্টা ধরে চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, আগ্নিকাণ্ডের খবর পেয়ে চারটি ফায়ার স্টেশনে ফোন করে ঘটনাস্থলে যাই। এ সময় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলুও সেখানে উপস্থিত ছিলেন। আগুনে অনেক ক্ষতি হয়েছে।’

রাজশাহী ফায়ার স্টেশনের উপ-পরিচালক ওহিদুর ইসলাম বলেন, ‘ঘটনাস্থলের পাশে একটি পুকুর থাকায় অতিদ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। এই আগুন নিয়ন্ত্রণ করতে সহায়তা করেছেন বাঘা, চারঘাট, পুঠিয়া ও লালপুর ফায়ার স্ট্রেশনের লোকবল।’

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম