ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৪, ২১:২৮আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২১:২৮

রাজধানীর ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আগুনে দগ্ধ একই পরিবারের ৬ সদস্য একে একে সবাই মারা গেলেন। সর্বশেষ বেঁচে থাকা লিজা আক্তারও (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে লিজা মারা যান। গ্যাস বিস্ফোরণে তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আগুনে দগ্ধ লিটন চৌধুরী, তার স্ত্রী সূর্য বানু, শাশুরী  মেহেরুন নেসা এবং লিটন চৌধুরীর মেয়ে লামিয়া ও ছেলে সুজন মারা যান। সর্বশেষ লিটনের বড় মেয়ে লিজা মারা গেলেন।

লিটনের ছোট ভাই সোহাগ বলেন, এক এক করে সবাই চলে গেলো। আমরা কত চেষ্টা করেও তাদের বাঁচাতে পারলাম না। আমার ভাই অনেক কষ্ট করেছে। আগুনে পুড়ে তার ছোট ছোট ছেলে-মেয়েরা অনেক কষ্ট করেছে। একটু ভুলের কারণে কত বড় সর্বনাশ হয়ে গেলো।

নিহতদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়। তারা বর্তমানে ভাসানটেকে ভাড়া বাসায় থাকতেন।

গত ১২ এপ্রিল মিরপুর ১৩ নম্বরের ভাসানটেক এলাকায় ভোর রাতে মশার কয়েল জ্বালাতে গিয়ে সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। আগুনে ওই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছিলেন।

আরও পড়ুন:

ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫

/এআইবি/এবি/এপিএইচ/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি