যমুনায় নৌকাডুবি, নিখোঁজ ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ মার্চ ২০১৬, ২৩:০১আপডেট : ০৭ মার্চ ২০১৬, ০০:০২

নৌকাডুবিযমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় শাহ আলম (৪৫) নামে একজন নিখোঁজ হয়েছেন। রবিবার সন্ধ্যার পর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে এই ঘটনা ঘটে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ শাহ আলম এনায়েতপুর থানার ভাঙ্গবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
শাহ আলমের পরিবার জানায়, ধুলাইয়ের চর থেকে এনায়েতপুর স্পার নৌকা ঘাটে আসার পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
নিখোঁজ শাহ আলমের ছোটভাই আব্দুল আলিম ও বদুল শেখ ঘটনার বর্ণনা দিয়ে জানান, আমরা পাঁচজন যমুনার ধুলাইয়ের চর থেকে মুসুর কালাই তুলে বাড়ি যাচ্ছিলাম। আসার পথে এনায়েতপুর পারের প্রায় এক কি.মি. পূর্বদিকে ঝড়ের কবলে পড়ে আমাদের নৌকা ডুবে যায়। বাকিরা সাঁতরে কুলে উঠতে পারলেও শাহ আলম নিখোঁজ রয়েছেন। রাত পৌনে ১০টা পর্যন্ত খোঁজখুঁজি করে তার কোনও হদিস পাওয়া যায়নি।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ফসলি ডাল বোঝাই একটি নৌকা ডুবে গিয়ে একজন নিখোঁজ রয়েছে বলে শুনেছি। প্রশস্ত নদী, এটি যাত্রাবাহী নৌকাও নয়। রাতে পুলিশের পক্ষে এত বড় নদীতে খোঁজাখুঁজি করা সম্ভব নয়।
/এনএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম