ঈদের দিন সড়কে প্রাণ গেলো সেনাসদস্যের

যশোর প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৪, ০৯:৫৬আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৯:৫৬

মোটরসাইকেল নিয়ে ঈদের দিন ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় রাকিবুল ইসলাম রাব্বি (২২) নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের বেগারীতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাব্বি যশোরের মণিরামপুর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তিনি একজন সেনাসদস্য ছিলেন বলে নিশ্চিত করেছেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ।

স্থানীয়রা জানায়, ঈদের দিন বিকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ঘুরতে বের হন রাব্বি। বেগারীতলা এলাকায় অবস্থান করা কালে সামনে থেকে কোনও একটা গাড়ি তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর জখম হন। পথচারীরা রাব্বিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর থানার ওসি বলেন, ‘মণিরামপুরের বেগারীতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একজন সেনা সদস্য।’ তবে, তার চাকরিস্থল কোথায় ছিল বলতে পারেননি তিনি।

নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম