ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ এপ্রিল ২০২৪, ১৫:৩৭আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৫:৩৭

চট্টগ্রামের কালুরঘাটে সিএনজিচালিত টেম্পুর ধাক্কায় ফাতেমা তুজ জোহরা (১৮) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় বোয়ালখালী উপজেলার ফেরিঘাটের পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা তুজ জোহরা বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল এলাকার মো. হাসানের মেয়ে। তিনি নগরীর হাজেরা তুজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী নুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে তীরে ওঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজিচালিত টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিকে নেমে আসে। এ সময় ওই কলেজশিক্ষার্থী শিক্ষার্থীকে ধাক্কা দেয় টেম্পুটি। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সঞ্জয় সেন বলেন, ‘ফাতেমা তুজ জোহরা নামে এক শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, ‘দুর্ঘটনায় একজন কলেজছাত্রী মারা গেছেন। দুর্ঘটনার জন্য দায়ী টেম্পুটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে চালককে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম