নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প

নড়াইল প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৪, ১৬:৩৬আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৬:৩৬

নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে চিত্রশিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের আয়োজনে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

নড়াইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে ৩৫ জন চিত্রশিল্পী এ আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেন।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৫ এপ্রিল থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী সুলতান মেলা। মেলা চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত।

সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ে আর্ট ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার শীল, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুসহ চিত্রশিল্পীরা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম