কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৪, ১৯:৫০আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৯:৫০

‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে’ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক তিন পত্রে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কার হওয়া নেতারা হলেন– চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইমান আলী; ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপি ও কৃষক দলের সদস্য সেকান্দার আলী চাঙ্গা এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি তাজমিন নাহার শাপলা।

এ ব্যাপারে জানতে উপজেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি মো. ইমান আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি দলীয় সিদ্ধান্তের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘দল যে সিদ্ধান্ত নিয়েছে নিক। আমার কোনও মন্তব্য নেই।’

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ায় রৌমারীর ওই তিন নেতাকর্মীকে শোকজ করা হয়েছিল। তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় দল বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম