বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে

নড়াইল প্রতিনিধি
০২ মে ২০২৪, ২২:৩০ আপডেট : ০২ মে ২০২৪, ২২:৩০

নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের একদিন পর সুফিয়া (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার ইসলামপুর স্লুইসগেট সংলগ্ন নবগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বড়দিয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সুফিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আক্তার মুন্সীর মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে সুফিয়া ইটভাটায় কর্মরত বাবাকে খাবার পৌঁছে দিতে বাড়ি থেকে বের হয়। পরে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর এলাকায় নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হানপাতাল মর্গে পাঠায়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

/এমএএ/
সম্পর্কিত
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
শিশুকে ‘আছড়ে হত্যা’ : বাবাকে রিমান্ডে চায় পুলিশ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক