ঝিনাইদহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ মার্চ ২০১৬, ২১:১৯আপডেট : ০৭ মার্চ ২০১৬, ২১:২৪

ঝিনাইদহে বাণিজ্য মেলার উদ্বোধন ঝিনাইদহ শহরের আরাপপুর নিউ একাডেমি স্কুল মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। সোমবার দুপুরে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। ঝিনাইদহ চেম্বার অব কমার্স এ মেলার আয়োজন করে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল হাই এমপি বলেন, শিল্প ও বাণিজ্য মেলার মাধ্যমে ঝিনাইদহ জেলার প্রতি উদ্যোক্তারা সংশ্লিষ্ট খাতে আকৃষ্ট হবেন।
মেলার আয়োজন নিয়ে ঝিনাইদহ চেম্বারের সভাপতি মীর নাসির উদ্দীন বলেন, জেলার শিল্প বানিজ্য প্রসারে এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিষ্ঠানগুলোর ৯০ টি স্টল স্থান পেয়েছে।
উদ্বোধনের সময় ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আব্দুল ওয়াদের জোয়ার্দ্দার, চেম্বারের সভাপতি মীর নাসির উদ্দীন, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, ঝিনাইদহ নিউ একাডেমি স্কুলের সভাপতি আব্দুস সামাদ ও ঝিনাইদহ সিটি কলেজের অধ্যক্ষ বাদশা আলম উপস্থিত ছিলেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম