কালীগঞ্জে বিপুল পরিমাণ নকল বিড়ি ও সরঞ্জাম উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
০৮ মার্চ ২০১৬, ১৩:৩৪আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৩:৫২

ঝিনাইদহে মোবাইকোর্ট ঝিনাইদহে একটি নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি ও বিড়ি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ভোরে কালীগঞ্জের দেবরাজপুর গ্রামের একটি কারখানায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা।
ওই কারখানায় ভরসা গ্রুপের নকল আজিজ বিড়ি তৈরি করা হতো।
এ সময় ১ কোটি টাকা মূল্যের নকল রাজস্ব ব্যান্ড রোল, ৫ লাখ টাকা মূল্যে ৩ বস্তা নকল বিড়ি ও ২০ কোটি টাকার বিড়ি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এছাড়া মো. আব্দুর মজিদ (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
ভরসা গ্রুপের লিগ্যাল কর্মকর্তা রফিকুল ইসলাম জানান,কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামের শাহাদত মোল্লার ছেলে আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে নকল আজিজ বিড়ি তৈরি করে বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে আব্দুল মজিদকে আটক করে। এ সময় উপস্থিত ছিলেন ভরসা গ্রুপের আরএসএম মাসুদ রানা,টিএম জামিল মিয়া।
পরে জব্দ করা নকল বিড়ি তৈরির সরঞ্জাম কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মানোয়ার হোসেন মোল্লা জানান,নকল বিড়ি উৎপাদনের অভিযোগে ভোক্তা অধিকার রক্ষণ আইনের ২০০৯ এর ৫০ ধারায় আব্দুল মজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
/জেবি/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম