ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা নিয়ে সংবাদ সংশোধন

বেনাপোল প্রতিনিধি
১৮ মে ২০২৪, ১১:৪৫আপডেট : ১৯ মে ২০২৪, ১৫:৪৭

আগামী ২০ মে ২০২৪ (সোমবার) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও নির্বাচনী আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাতটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে একটি নির্দেশনায় জানিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা নির্বাচন কমকর্তা। উক্ত নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটগ্রহণের দিন বনগাঁওয়ে অবস্থিত পেট্রাপোল এবং বাংলাদেশে অবস্থিত বেনাপোল স্থলবন্দর দিয়ে মেডিকেল ভিসাধারী যাত্রী, বাংলাদেশে অবস্থানরত বনগাঁও আসনের ভোটার, এবং পচনশীল খাদ্য বহনকারী যানবাহন ছাড়া কেউ ভারতে প্রবেশ করতে পারবে না। এই নির্দেশনা ১৭ মে ২০২৪ (শনিবার) বিকাল ছয়টা থেকে শুরু করে ২০ মে ২০২৪ (সোমবার) ভোটগ্রহণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

অর্থাৎ, এই তিন দিন ভ্রমণের উদ্দেশ্যে কোন বাংলাদেশী পাসপোর্টধারী ব্যক্তি ভ্রমণ ভিসা নিয়ে বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন না।

তবে বেনাপোল ছাড়া অন্যান্য স্থলবন্দর এবং আকাশপথে ভারতে ভ্রমণের উপর নিষেধাজ্ঞার কোন নির্দেশনা পাওয়া যায়নি। এদিকে, বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম তাদের ফেসবুক পেইজে প্রচারিত ফটোকার্ডে এই তথ্যটি দিয়েছে যে, মেডিকেল ভিসা ছাড়া সকল ভিসায় তিন দিন ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে! অথচ মূল সংবাদে ঢুকে পড়ে দেখা যাচ্ছে সেখানে শুধু বেনাপোল বন্দরের কথাই উল্লেখ করা আছে। অন্য প্রবেশপথ দিয়ে ভারত ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই।

সঙ্গত কারণে এইধরণের ফটোকার্ডগুলো ভারত ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। ফেসবুকে ভারত ভ্রমণ-সংক্রান্ত বিভিন্ন গ্রুপে এই বিষয়টি নিয়ে মানুষকে উদ্বেগ প্রকাশ করতেও দেখা গেছে। তাই ফ্যাক্টওয়াচ ফেসবুকে প্রচারিত ফটোকার্ডগুলোর দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

ফ্যাক্ট-চেক দ্বারা খবরটি বিভ্রান্তিকর প্রমাণিত হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং আমাদের পাঠকদের জানাচ্ছি পরবর্তীতে আমরা নিউজ প্রকাশের সময় এসব বিষয়ে আরও সচেতন থাকবো।

/এমএএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি