১৬ ভরি সোনা ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক এসআই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ মে ২০২৪, ১৯:৩৪আপডেট : ১৯ মে ২০২৪, ১৯:৩৪

চট্টগ্রামে এক প্রবাসীর কাছ থেকে ১৬ ভরি সোনা ছিনতাই করে পালানোর সময় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে খুলশী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রবিবার (১৯ মে) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটে।

আটক পুলিশের এসআইয়ের নাম আমিনুল ইসলাম। তিনি খুলশী থানায় কর্মরত আছেন। একই সঙ্গে জাহেদ নামে এক সোর্সকেও আটক করা হয়। খবর পেয়ে খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ আটক পুলিশ সদস্যকে থানায় নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নগরীর খুলশী থানাধীন টাইগারপাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে সোনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দেয়। এরপর তাকে সোনাসহ আটক করে খুলশী থানার ওসির হাতে তুলে দেওয়া হয়।

সোনাসহ পুলিশ কর্মকর্তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক প্রবাসীর কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনতাই করে পালানোর সময় আমিনুল ইসলাম নামে পুলিশের এক এসআইকে আটক করা হয়। তাকে খুলশী থানায় রাখা হয়েছে। খুলশী থানার ওসি বিষয়টি তদারকি করছেন।’

বিষয়টি জানতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

তবে অপর একটি সূত্র জানিয়েছে, বিদেশ থেকে আসার সময় খালেক নামে এক প্রবাসীর গাড়ি টাইগারপাস এলাকায় আটকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তার ১৬ ভরি সোনা কেড়ে নেন পুলিশ কর্মকর্তা আমিনুল। পরে ওই প্রবাসীকে আখতারুজ্জামান ফ্লাইওভারের মুখে ছেড়ে দেওয়ার সময় তিনি আমিনুলকে জাপটে ধরে ফেলেন। এ সময় খালেক চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।’

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম