১৮ ঘণ্টা পর খুলে দেওয়া হয়েছে টানেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ মে ২০২৪, ১৪:৫৪আপডেট : ২৭ মে ২০২৪, ১৪:৫৪

দীর্ঘ ১৮ ঘণ্টা পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে কর্ণফুলী নদীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। সোমবার (২৭ মে) দুপুর ১২টায় টানেল পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে রবিবার (২৬ মে) সন্ধ্যা ৬টায় টানেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

কর্ণফুলী টানেল প্রকল্পের টোল ম্যানেজার বেলায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে টানেলে সোমবার সন্ধ্যা ৬টা থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস দেখে আজ সোমবার দুপুর ১২টায় খুলে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উদ্বোধন হওয়ার পর এবারই প্রথম বিরূপ আবহাওয়ার কারণে টানেল দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। ১৮ ঘণ্টা পর আবারও খুলে দেওয়া হয়।’

গত বছরের ২৮ অক্টোবর পতেঙ্গা প্রান্তে ফলক উন্মোচনের মধ্য দিয়ে টানেল প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন থেকে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
১০ হাজার কোটি টাকার কর্ণফুলী টানেল: প্রতিদিন আয়ের চেয়ে দ্বিগুণ লস
কর্ণফুলী টানেলের ভেতরে উল্টে গেলো দ্রুতগতির বাস, আহত ১০
সর্বশেষ খবর
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল