কর্ণফুলী টানেলের ভেতরে উল্টে গেলো দ্রুতগতির বাস, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ অক্টোবর ২০২৫, ১৯:০৩আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১৯:০৩

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার বেলা ২টার সময় পতেঙ্গা থেকে আনোয়ারার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর টানেলে যান চলাচল সাময়িক বন্ধ ছিল। আহতদের মধ্যে ছয় জনের নাম জানা গেছে। তারা হলেন- শাহজাদী (২১), রানী আক্তার (৩১), ফয়সাল ইসলাম (৪৫), মোহাম্মদ ফারুক (৫০), মুনতাসীর ওমর (১২) ও সালাহ উদ্দীন (৩৫)। বাকি চার জনের পরিচয় জানা যায়নি। আহতরা বাসের যাত্রী ছিলেন।

শরীফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‌‘আমাদের পরিবারের সবাই একটি অনুষ্ঠানে দাওয়াতে গিয়েছিল। আসার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত ১০ জন আহত হন।’

কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পতেঙ্গা থেকে আনোয়ারায় যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসা থাকা ১০ যাত্রী আহত হন। পরে টানেলের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা গাড়ি ও অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে পাঠান। তবে কারও বড় ধরনের ক্ষতি হয়নি। অতিরিক্ত গতিতে চলার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নিরাপত্তার স্বার্থে বাসটি জব্দ করে থানায় দেওয়া হয়েছে। টানেলের কোনও ক্ষতি হয়নি।’

/এএম/
সম্পর্কিত
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
কী থেকে ঘটলো বিস্ফোরণ আর কীভাবে লাগলো আগুন: নারীর মৃত্যু, আহত ১৪
বিস্ফোরণের পর সিলিন্ডার উড়ে গিয়ে পড়লো নারীর মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু
সর্বশেষ খবর
ভ্যানের গতিবিধিতে সন্দেহ, তল্লাশিতে মিললো ৬৭ হাজার রুপার মুদ্রা
ভ্যানের গতিবিধিতে সন্দেহ, তল্লাশিতে মিললো ৬৭ হাজার রুপার মুদ্রা
ডেঙ্গু রোগী হাসপাতালে ৪ দিন অবজারভেশনে থাকবে, যেতে চাইলেও ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু রোগী হাসপাতালে ৪ দিন অবজারভেশনে থাকবে, যেতে চাইলেও ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
রান্নাঘরের তেলাপোকা দূর করতে টুইঙ্কল খান্নার ঘরোয়া টোটকা
রান্নাঘরের তেলাপোকা দূর করতে টুইঙ্কল খান্নার ঘরোয়া টোটকা
হিমবাহ ধসের কারণ অনুসন্ধান করে যা জানালেন বিজ্ঞানীরা
হিমবাহ ধসের কারণ অনুসন্ধান করে যা জানালেন বিজ্ঞানীরা
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’