ফুটবল খেলার সময় বজ্রাঘাতে প্রাণ গেলো ২ জনের

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০২৪, ২০:৫০ আপডেট : ০৪ জুন ২০২৪, ২০:৫০

সিরাজগঞ্জের চৌহালীতে ফুটবল খেলার সময় আকস্মিক বজ্রাঘাতে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু। মঙ্গলবার (৪ জুন) বিকালে উপজেলার এনায়েতপুর থানাধীন বেতিল চরে এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন- বেতিল চরের তারা মিয়ার ছেলে আল-আমিন হোসেন (২৭) এবং আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৩)।

আহতরা হলো- বেতিল চরের ময়েন উদ্দিনের ছেলে সিয়াম (৭) এবং বেলাল হোসেনের ছেলে মেহেদি হাসান (৮)। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বেতিল চরের একটি মাঠে শিশু-কিশোর ও এলাকার প্রাপ্তবয়স্করা মিলে ফুটবল খেলছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে শিশুসহ চার জন ঝলসে যান। তাদের স্থানীয় খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা প্রশাসন থেকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে বলে তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
বাগেরহাটে বজ্রাঘাতে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু
উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম