অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি

পঞ্চগড় প্রতিনিধি
০৯ মার্চ ২০১৬, ১০:৩২আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১০:৩৮

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র, পঞ্চগড়

ভোটের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে পরিত্যক্ত ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের আলহাজ্ব ডালিম উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কেন্দ্রটির দরজা-জানালাও ভাঙা। সেখানে বিদ্যুৎ ও স্যানিটেশনের সুবিধাও নেই। এছাড়া ওই কেন্দ্রের চারপাশে স্থানীয় ব্যবসায়ীরা পাথর-বালি স্তূপ করে রেখেছেন।

অরক্ষিত ঝুঁকিপূর্ণ এই ভোট কেন্দ্রটিতে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে এবং গত নির্বাচনের মতো এবারও গণ্ডগোলের আশঙ্কা করছেন অনেকেই।

প্রায় এক যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা (নন এমপিও) এই কেন্দ্রটি পরিবর্তনের জন্য স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য প্রার্থী ও ভোটের দিনে দায়িত্বপালনরত কর্মকর্তারাসহ সাধারণ মানুষ ভোট কেন্দ্রটি পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল। এবারও জেলা নির্বাচন অফিস আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কেন্দ্র হিসেবে ঘোষণা করায় স্থানীয় ভোটারদের মধ্যেও উদ্বেগ আর উৎকণ্ঠা দেখা দিয়েছে।

কেন্দ্রের বাইরে

সুষ্ঠুভাবে ভোটা প্রদান ও ভোট গ্রহণের সুবিধার্থে মাদ্রাসার পরিবর্তে পার্শ্ববর্তী অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপনের জন্য তেঁতুলিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছেন ভজনপুর ইউনিয়নবাসী।

ভজনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই কেন্দ্রে ভোট গণনার সময় মারামারি হয়েছিল।

ফারুক হোসেন নামের আরেকজন জানান, গত নির্বাচনে মাঠের চারপাশে পাথর থাকায় ভোট গণনার সময় চারদিক থেকে দুষ্কৃতিকারীরা পাথর ছুড়তে থাকে। এতে ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকাব আলী দেওয়ান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি সরেজমিন কেন্দ্রটি পরিদর্শন করেছি। এটা আসলেই পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ। তিনি কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের সুপারিশ করে জেলা নির্বাচন কর্মকর্তার বরাবরে প্রতিবেদন দাখিল করেছেন।’

কেন্দ্র

তেঁতুলিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার প্রতিবেদন পাওয়ার কথা স্বীকার করে পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত এখনও আসেনি। সিদ্ধান্ত আসলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, আগামী ২২ মার্চ প্রথম দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম