বাসচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত

রংপুর প্রতিনিধি
০৮ জুন ২০২৪, ১৮:৩৬আপডেট : ০৮ জুন ২০২৪, ১৮:৩৬

যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত এবং আরও তিন জন আহত হয়েছেন। শনিবার দুপুরে রংপুরের পাগলাপীর-জলঢাকা সড়কের দক্ষিণ খলেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গঙ্গাচড়া থানার ওসি মাসুমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দ্রুতগতিতে আসা যাত্রীবাহী বাসটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ভেলসা মিয়া নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আরও দুজন মারা যায়। তারা হলেন– নীলফামারীর জলঢাকা উপজেলার আমিন উদ্দিনের মেয়ে রিমু বেগম এবং এই উপজেলার দীবা রানী।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাকিন জানান, হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মমতাজুল ইসলাম জানান, বাসটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সিএনজি অটোরিকশা চালক ভেলসা মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা গেছে।

গঙ্গাচড়া থানার ওসি মাসুমুর রহমান জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও তিন জন। এ ঘটনায় বাসটি আটক করা গেলেও ড্রাইভার এবং হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম