গরুর হাটে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১৫ জুন ২০২৪, ২০:৩৮আপডেট : ১৫ জুন ২০২৪, ২০:৩৮

নোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং বালুর মাঠে অস্থায়ী বালুর মাঠে গরুর হাটে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ রকি (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ রকি সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কলিয়া বাড়ির নুরুল ইসলামের ছেলে। তিনি মাইজদীর একটি ডেকারেটর দোকানে চাকরি করতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ইদের আগের দিন মাইজদী হাউজিং বালুর মাঠে দিনব্যাপী গরুর হাটের আয়োজন করা হয়। শনিবার এর প্রস্তুতির কাজ করছিলেন রকিসহ অন্যরা। সন্ধ্যায় পার্শ্ববর্তী একটি সংযোগ থেকে গরুর হাটে লাইন নেওয়ার কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনের সঙ্গে জড়িয়ে গিয়ে আহত হন রকি। পরে অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ‘হাসপাতাল থেকে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছে বলে শুনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম