ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণ : চিনে ফেলায় ছুরিকাঘাত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ মার্চ ২০১৬, ১৭:১০আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৭:১৫

ব্রাহ্মণবাড়িয়ায় রুবিনা বেগম নামে তিন সন্তানের জননী এক গৃহবধূকে (২৫) বুধবার ভোরে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেছে ধর্ষণকারীরা। এদের মধ্যে ‘কাদের ডাকাত’ নামের এক ধর্ষণকারীকে চিনে ফেলায় ওই নারীর গোপনাঙ্গে ছুরিকাঘাতও করে ধর্ষকরা। গুরুতর আহতাবস্থায়  তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

ধর্ষণ

মঙ্গলবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের থলিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, থলিয়ারা গ্রামের একটি বাড়ির কলাপসিবল গেট ও কাঠের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে ঘুমন্ত ওই গৃহবধূকে হাত, পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। এসময় ওই গৃহবধূ কাদের ডাকাত নামে তাদের একজনকে চিনে ফেলে। এই কারণে গৃহবধূকে গোপনাঙ্গে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে ধর্ষণকারীরা।

পরে দুর্বৃত্তরা গৃহবধূর আলমারি থেকে নগদ তিন লাখেরও বেশি টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল লুটে নেয়। ধর্ষকরা চলে গেলে ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠান।

সরেজমিন থলিয়ারা গ্রামে ওই গৃহবধূর ঘরে গিয়ে দেখা যায়, পুরো কক্ষ রক্তে ভেসে গেছে। সেখানে ওই গৃহবধূর কাপড়ের ছেড়া অংশ পড়ে আছে। এলাকার নারী-পুরুষ এই দৃশ্য দেখে উদ্বিগ্ন ও শোকাহত।

ওই গৃহবধূর শাশুড়ি সুফিয়া খাতুন বলেন, কাদের এলাকার চিহ্নিত ডাকাত। তার বাড়ি সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামে। থলিয়ারা গ্রামে এক প্রভাবশালী আত্মীয়ের ছত্রছায়ায় থেকে সে এই এলাকায় ডাকাতি করছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম